কক্সবাজার বিচে নিখোঁজের ২০ ঘণ্টা পর মিলল এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ

১৭ আগস্ট ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM

© সংগৃহীত

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) সকাল ৬টার দিকে কলাতলী পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের পর থেকে তার সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের তৎপরতা অব্যাহত ছিল। শনিবার সকাল ৬টায় সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে এটি  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে নামে। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়।

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই
  • ২৮ জুলাই ২০২৬
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত প্রো-ভিসি ও ট্র…
  • ২৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
  • ২৮ জুলাই ২০২৬
হজ গাইড নিয়োগ দেবে সরকার, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৮ জুলাই ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীনকে শাস্তি দিয়ে অন্যদেরও সতর্ক করে…
  • ২৮ জুলাই ২০২৬
​দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ভরিতে কত 
  • ২৮ জুলাই ২০২৬