প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ শিক্ষার্থীদের 

১৭ আগস্ট ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
সড়ক অবরোধ শিক্ষার্থী‌দের

সড়ক অবরোধ শিক্ষার্থী‌দের © টিডিসি ফটো

বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে উত্তর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী‌রা। শ‌নিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে নতুন বাজার-বসুন্ধরামুখী সড়কে বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জড়ো হন।

সরেজ‌মিনে দেখা গেছে, বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বি‌ভিন্ন প্ল্যাকার্ড হা‌তে প্রধান শিক্ষ‌কের পদত্যাগের দাবিতে নানা ধর‌নের স্লোগান দি‌য়ে যাচ্ছেন। শিক্ষার্থী‌দের সড়ক অব‌রো‌ধের কার‌ণে রামপুরা সড়কসহ আশপা‌শের কিছু সড়‌কে যানচলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে। এতে বিপা‌কে প‌ড়ে‌ছেন সাধারণ মানুষ।

এসময় শিক্ষার্থী‌রা প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। তাদের সঙ্গে বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষকও যোগ দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দফা এক দা‌বি, এক প্রধান শিক্ষকের পদত্যাগ। তি‌নি দুর্নী‌তিবাজ, তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমা‌দের আন্দোলন চলবে।

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950