একাদশে ভর্তির সময় আবারও বাড়লো

১৫ আগস্ট ২০২৪, ০১:৩৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কবে ক্লাস শুরু হবে, তা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার, যা চলবে আগামী ১৮ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ২১ আগস্ট এ ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে। ২২-২৪ আগস্ট পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন শেষে ২৫ আগস্ট কলেজে চূড়ান্ত ভর্তি করা হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে শূন্য আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলো এবং একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে রয়েছে। সেই নির্দেশিকা মেনে আবেদন করতে বলা হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হলো।

‎বিশ্বসেরা গবেষকদের তালিকায় টানা ৫ বছর, ডাক পাননি জাবির শি…
  • ২৮ জুলাই ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
  • ২৮ জুলাই ২০২৬
সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেছে ৭৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি…
  • ২৮ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
  • ২৮ জুলাই ২০২৬
একদিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিল সরকার
  • ২৮ জুলাই ২০২৬
রাবিতে হামলা-মারধরের ঘটনা তদন্তে কমিটি গঠন
  • ২৮ জুলাই ২০২৬