ভিকারুননিসার নতুন অধ্যক্ষ মাজেদা বেগম

১২ আগস্ট ২০২৪, ০৯:৫৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM

© ফাইল ফটো

রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগম। তিনি কলেজ শাখার জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক।

আজ সোমবার (১২ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী পদত্যাগ করায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক, জীববিদ্যার সহকারী অধ্যাপক মাজেদা বেগমকে দায়িত্ব প্রদান করা হলো।

এর আগে গতকাল রবিবার (১১ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক ফারহানা খানম। 

তাদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের হেনস্তা ও টিসি দিয়ে দেওয়ার হুমকির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও জানান তারা।

স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণের পোস্ট-ভিডিও ভাইরাল, গুজব বলে …
  • ২৬ মে ২০২৬
ঈদে ২০ হাজার টাকার মধ্যেই কিনতে পারেন এই ১০ স্মার্টফোন
  • ২৬ মে ২০২৬
কোরবানির পশু দিয়ে কি আকিকা দেওয়া যাবে?
  • ২৬ মে ২০২৬
ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে ফিরছিলেন বাড়ি, পথে প্রাণ গ…
  • ২৬ মে ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা
  • ২৬ মে ২০২৬
বাংলাদেশে কি বিশ্বকাপ দেখা যাবে, যা জানা গেল
  • ২৬ মে ২০২৬