শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ

১১ আগস্ট ২০২৪, ০৭:০৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
আন্দোলনের মুখে ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ

আন্দোলনের মুখে ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ © সংগৃহীত

ছাত্রীদের আন্দোলনের মুখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষক পদত্যাগ করেছেন। রোববার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা পদত্যাগপত্রে সই করেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ও শিক্ষার্থীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগ করা দুজন হলেন- প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও গভর্নিং বডির কলেজ শাখার সদস্য ফারহানা খানম।

জানতে চাইলে অধ্যাপক ফারহানা খানম বলেন, আমাকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে৷ আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি। তবে অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের টিসি দেওয়া ও হেনস্তা করার অভিযোগ তুলে অধ্যক্ষসহ দুই শিক্ষককে চাকরিচ্যুত করার দাবিতে আন্দোলনে নামেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আরও এক শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন তারা। রোববার সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসার মূল শাখার সামনে এ বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফারহানা খানম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের হামলার সময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় দিতে সাহায্য করেননি। উল্টো তাদের টিসি দেওয়া এবং হেনস্তা করার হুমকি দেন। তাদের বিরুদ্ধে কলেজে অভ্যন্তরীণ দুর্নীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এজন্য তাদের চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা আরও জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষক সৈয়দা তানজিনা ইমামও ছাত্রীদের উদ্দেশ করে ন্যক্কারজনক ফেসবুক স্ট্যাটাস দেন। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9