পুড়ে গেছে প্রশ্ন, ফের স্থগিত এইচএসসি পরীক্ষা 

০৭ আগস্ট ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
এইচএসসি পরীক্ষা 

এইচএসসি পরীক্ষা  © ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পুড়ে গেছে। তাই ১১ আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরীক্ষাগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়ে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিভিন্ন থানা ও ট্রেজারিতে আমাদের যে প্রশ্নগুলো ছিল তা পুড়ে গেছে, অনেক প্রশ্ন প্রকাশ হয়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। তাই ১১ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেয়া সম্ভব হচ্ছে না। স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসবে। 

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, স্থগিত পরীক্ষার যে সূচি দেয়া হয়েছিল, সে বিষয়েও নতুন করে সিদ্ধান্ত আসবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিন থেকে শুরু হতে যাওয়া পরীক্ষাও স্থগিত করা হয়।  

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9