এইচএসসির স্থগিত পরীক্ষা নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

০৬ আগস্ট ২০২৪, ০২:৪৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পুড়ে গেছে। তাই ১১ আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে।  

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, বিভিন্ন থানা ও ট্রেজারিতে আমাদের যে প্রশ্নগুলো ছিল তা পুড়ে গেছে, এক্সপোস হয়েছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। তাই ১১ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেয়া সম্ভব হচ্ছে না। স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে। আমরা আগামীকাল বুধবার এ বিষয়ে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবো শিক্ষার্থীদের। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, স্থগিত পরীক্ষার যে সূচি দেয়া হয়েছিল, সে বিষয়েও নতুন করে সিদ্ধান্ত আসবে। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬