হচ্ছে না ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা

০৬ আগস্ট ২০২৪, ০১:৪৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিততব্য এইচএসসির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। স্থগিত পরীক্ষার যে সূচি দেয়া হয়েছিল, সে বিষয়েও নতুন করে সিদ্ধান্ত আসতে পারে। 

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।  আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এইচএসসি ও সমমানের যে পরীক্ষাগুলো ১১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল সেগুলো বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে। সে বিষয়ে আগামীকাল বুধবার জানা যাবে। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9