একাদশে ক্লাস শুরু ৮ আগস্ট, ভর্তির সময় ফের বাড়ল

০৬ আগস্ট ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। আর কলেজ-মাদ্রাসাগুলোতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় আবারও বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার (৭ আগস্ট)পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। 

কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৭ আগস্ট পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো।

এতে আরও বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী বৃহস্পতিবার (৮ আগস্ট) শুরু হবে।

ভর্তি নীতিমালার ঘোষণা অনুযায়ী, ৩০ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল কলেজ ও মাদ্রাসাগুলোতে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন, এ নিয়ে সৃষ্ট অস্থিরতা ও অভ্যুত্থানের জেরে সারাদেশের শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে প্রথম দফায় ১ আগস্ট ও দ্বিতীয় দফায় ৫ আগস্ট পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছিল। সে সময় ফের ৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হল।

এর আগে. আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার (৫ আগস্ট) বলা হয়,  মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত তিন দিনের সাধারণ ছুটি পরিবর্তন করে মঙ্গলবার থেকে দেশের সকল স্কুলকলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950