চট্টগ্রামে আরও ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

০২ আগস্ট ২০২৪, ১১:৩৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM

© সংগৃহীত

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, নিহতের ঘটনার মামলায় গ্রেপ্তার ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনে হয়েছে। শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রাম আদালতে তাঁদের জামিন মঞ্জুর হয়। এর মধ্যে নগরের ১৩ ও জেলার ৩ জন রয়েছেন। 

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন রবিউল হাসনাত, রকিবুল আলম, তাহের শাহ, শাহরিয়া হোসেন, ফয়সাল মাহমুদ, অজয় চৌধুরী, আবদুল জব্বার, আরাফাত রহমান, মো. মাহিম, কামরুল হাসনাত, মোবারক হোসেন, আবদুল্লাহ বিন আইয়ুব, ইসরাফুল আখতার, আবদুল্লাহ মো. তাহিব, মনিরুল ইসলাম ও মো. রেজাউল আজিম। নগরের বাকলিয়া, পাঁচলাইশ, চান্দগাঁও, কোতোয়ালি, বাঁশখালী, রাউজান ও লোহাগাড়া থানার মামলায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, জেলার বিভিন্ন থানায় গ্রেপ্তার তিনজন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের আবেদন করা হয়। শুক্রবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মো. সহিদুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৪১ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। প্রথমে ৩৬ এবং পরবর্তীতে আরও ৫ পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেন আদালত। 

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই
  • ২৮ জুলাই ২০২৬
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত প্রো-ভিসি ও ট্র…
  • ২৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
  • ২৮ জুলাই ২০২৬
হজ গাইড নিয়োগ দেবে সরকার, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৮ জুলাই ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীনকে শাস্তি দিয়ে অন্যদেরও সতর্ক করে…
  • ২৮ জুলাই ২০২৬
​দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ভরিতে কত 
  • ২৮ জুলাই ২০২৬