উত্তরায় বৃষ্টিতে ভিজে রাজউক মডেল শিক্ষার্থীদের মিছিল

০২ আগস্ট ২০২৪, ০২:১২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তাঁদের অনেকেই স্কুলের পোশাক পরেছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে। এতে বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে, বেলা সাড়ে ১১টার পরে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেছে। বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে তাঁরা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আসে। এ সময় মিছিলে থাকা বেশির ভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশে শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করে। এ সময় তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল।

অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের
  • ২৮ জুলাই ২০২৬
উপজেলাটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ
  • ২৮ জুলাই ২০২৬
সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ মিথ্যা ও বানোয়াট…
  • ২৮ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষকদের নবম গ্রেড ইস্যুতে নিজের বক্তব্য স্পষ্ট ক…
  • ২৮ জুলাই ২০২৬
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
  • ২৮ জুলাই ২০২৬
সাইকেল চুরির অভিযোগে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু
  • ২৮ জুলাই ২০২৬