এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ

০১ আগস্ট ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© ফাইল ফটো

এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক আদেশের এই সূচি প্রকাশ করা হয়।

পরিবর্তিত এই সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হবে। এর আগে তিন দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। 

অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের
  • ২৮ জুলাই ২০২৬
উপজেলাটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ
  • ২৮ জুলাই ২০২৬
সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ মিথ্যা ও বানোয়াট…
  • ২৮ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষকদের নবম গ্রেড ইস্যুতে নিজের বক্তব্য স্পষ্ট ক…
  • ২৮ জুলাই ২০২৬
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
  • ২৮ জুলাই ২০২৬
সাইকেল চুরির অভিযোগে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু
  • ২৮ জুলাই ২০২৬