আটক ৩ এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা শিক্ষা মন্ত্রণালয়ের

০১ আগস্ট ২০২৪, ১২:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে জড়িত দাবি করে এইচএসসি কয়েকজন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর  পরিপ্রেক্ষিতে পরীক্ষায় না বসার সিদ্ধান্ত জানায় সারাদেশে এইচএসির পরীক্ষার্থীরা। এর জের ধরে তাদেরকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ  কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আইনজীবী নিয়োগের কধা জানায়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা ৩ জন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা  মন্ত্রণালয়। 

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দেয় দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচ’র শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

কলেজগুলোর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।  

বিবৃতিগুলোতে জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি আসাদুজ্জামান সরকার
  • ২৮ জুলাই ২০২৬
‎বিশ্বসেরা গবেষকদের তালিকায় টানা ৫ বছর, ডাক পাননি জাবির শি…
  • ২৮ জুলাই ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
  • ২৮ জুলাই ২০২৬
সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেছে ৭৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি…
  • ২৮ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
  • ২৮ জুলাই ২০২৬
একদিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিল সরকার
  • ২৮ জুলাই ২০২৬