১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি

০১ আগস্ট ২০২৪, ১১:০১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে। তার আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিস্তারিত সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট থেকে। এখন নতুন সিদ্ধান্ত হলো ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে।

অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের
  • ২৮ জুলাই ২০২৬
উপজেলাটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ
  • ২৮ জুলাই ২০২৬
সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ মিথ্যা ও বানোয়াট…
  • ২৮ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষকদের নবম গ্রেড ইস্যুতে নিজের বক্তব্য স্পষ্ট ক…
  • ২৮ জুলাই ২০২৬
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
  • ২৮ জুলাই ২০২৬
সাইকেল চুরির অভিযোগে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু
  • ২৮ জুলাই ২০২৬