কলেজে কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা

৩১ জুলাই ২০২৪, ০৮:৪০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM

© সম্পাদিত

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিচ্ছে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচ’র শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

কলেজগুলোর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।  

বিবৃতিগুলোতে জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনে দেশে এখন পর্যন্ত ২১০ জনেরও বেশি আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের দাবি—এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো শিক্ষার্থী এবং আন্দোলনকারী ও সাধারণ মানুষ আহত হয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য ও সরকার সমর্থক ছাত্রলীগ এবং তাদের দলীয় নেতাকর্মীদের হামলায় এসব আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি তাদের।

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950