হত্যাকাণ্ডের বিচার না হলে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা নটর ডেমের শিক্ষার্থীদের

৩১ জুলাই ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেয়া হলে ঢাকা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা করেছেন রাজধানীর নটর ডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) কলেজের ২০২৪ ব্যাচ’র শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষালয়টির ২০২৪ ব্যাচের সকল গ্রুপের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। একই সাথে শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অটল থাকার ঘোষণাও দিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা নটর ডেম কলেজের ২০২৪ ব্যাচ এর এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয়, ততদিন পর্যন্ত নটর ডেম কলেজের কোনো পরীক্ষার্থী ঢাকা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবো না।’

আরও পড়ুন: সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে: সলিমুল্লাহ খান

কোটা সংস্কার আন্দোলনে দেশে এখন পর্যন্ত ২১০ জনেরও বেশি আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের দাবি—এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো শিক্ষার্থী এবং আন্দোলনকারী ও সাধারণ মানুষ আহত হয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য ও সরকার সমর্থক ছাত্রলীগ এবং তাদের দলীয় নেতাকর্মীদের হামলায় এসব আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি তাদের।

এর আগে সরকারি চাকরিতে কোটা প্রথার বাতিল চেয়ে আন্দোলনে নামে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এরপর আন্দোলন তীব্র হতে থাকলে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার সমর্থকরা। এতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনা ঘটে। 

পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি এবং শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে এ হতাহতের ঘটনা ঘটে। এরপর দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলা হয়। এসব মামলায় এখন পর্যন্ত কয়েক হাজার গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence