এইচএসসির ৪ আগস্টের পরীক্ষাও স্থগিত হতে পারে, সিদ্ধান্ত কাল

৩১ জুলাই ২০২৪, ০১:৫৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৪ আগস্ট অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (৩১ জুলাই) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পেছানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি। আশা করছি আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারব।

ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতই রাখা হবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক পরীক্ষা নিয়ন্ত্রক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই মুহূর্তে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিবেশ নেই। শিক্ষার্থী-অভিভাবকদের মনে অস্থিরতা বিরাজ করছে। পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী আহত হলে এর দায়ভার কে নেবে? সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক বলতে কী বোঝাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, মেস বা ছাত্রাবাসগুলো খোলা, কারফিউ পুরোপুরি শিথিল হওয়া—আপাতত এ তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

এর আগে তিন দফায় আট দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল আগামী রোববার (২৮ জুলাই) ও ১ আগস্ট।  এই পরীক্ষাও স্থগিত করা হয়। এখন আগামী ৪ আগস্টের পরীক্ষাও স্থগিত করার বিষয়ে ভাবছে সরকার।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9