স্থগিত হওয়া একাদশের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ

২৮ জুলাই ২০২৪, ০৮:০৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
একাদশ শ্রেণিতে আজ থেকে ফের ভর্তি শুরু হচ্ছে

একাদশ শ্রেণিতে আজ থেকে ফের ভর্তি শুরু হচ্ছে © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ রোববার (২৮ জুলাই) থেকে আবারও শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৬ আগস্ট মঙ্গলবার শুরু হবে।

গত ২৪ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়।

আরো পড়ুন: হল সংস্কারের পর খুলবে ক্ষতিগ্রস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে পাশ করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় এক হাজার শিক্ষার্থী ফেল থেকে পাশ করেন। তবে সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। তবে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে খুব অল্প। এতে মেধাবীরা প্রত্যাশিত কিছু কলেজে ভর্তি সুযোগ পেলেও অনেকেই বঞ্চিত হবেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি আসাদুজ্জামান সরকার
  • ২৮ জুলাই ২০২৬
‎বিশ্বসেরা গবেষকদের তালিকায় টানা ৫ বছর, ডাক পাননি জাবির শি…
  • ২৮ জুলাই ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
  • ২৮ জুলাই ২০২৬
সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেছে ৭৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি…
  • ২৮ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
  • ২৮ জুলাই ২০২৬
একদিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিল সরকার
  • ২৮ জুলাই ২০২৬