যাত্রাবাড়ীতে গুলিতে পুলিশ সদস্যের সন্তান নিহত

২১ জুলাই ২০২৪, ১১:৪৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন © প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে পুলিশ সদস্যের সন্তান নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম ইমাম হোসান তায়ীম (১৭)। তার বাবা মইনাল হোসেন রাজরবাগ পুলিশ লাইনে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। নিহত তায়ীম নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বাসায় থেকে বের হয়ে যাত্রাবাড়ীর রায়েরবাগে যায় তায়ীম। এক ঘণ্টা পরে দুপুর ১২টার দিকে তার বাবা  মইনাল হোসেনকে ফোন দিয়ে জানানো হয় ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে তিনি বিকেল ৫টা পর্যন্ত খোঁজ নিলেও আহত কিংবা নিহতের তালিকায় তার ছেলের নাম খুঁজে পায়নি। তবে সন্ধ্যা ৭টার দিকে এক সাংবাদিকের সহযোগিতায় তার ছেলের নিথর দেহ মর্গে পড়ে আছে বলে তিনি জানতে পারেন।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গে এসআই মইনাল হোসেন হঠাৎ বাকরূদ্ধ হয়ে পড়েন এবং তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন। এসময় এসআই মইনাল আহাজারি করতে থাকেন এবং ‘ও আল্লাহ আমার বাবাকে কে মারল’ বলে চিৎকার করতে থাকনে। এসময় তিনি কেন তাদের না জানিয়ে ছেলে বাহিরে গেল তা বলে কান্না করেন। তাছাড়া ‘আমার বাবাকে মারা জন্য কতটি গুলি করা হয় কি জানি’ বলে তিনি বিলাপ করতে থাকেন।

এসআই এসআই মইনাল বলেন, ছোট ছেলে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বের হত। কিন্তু তাকে বাসায় থাকতে বলেছিলাম। তবে সে মিছিলে চলে যেত।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9