এইচএসসি পরীক্ষায় মেয়েকে সহযোগিতার অভিযোগে শিক্ষক বাবার কারাদণ্ড

০৯ জুলাই ২০২৪, ০৭:৪০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজ

আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজ © সংগৃহীত

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নিজের মেয়েকে সহযোগিতা করার অভিযোগে শিক্ষক বাবাকে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালে ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার অভিযুক্ত শিক্ষক আতিকুল ইসলাম (৫০) কে এই সাজা দিয়েছেন।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পরীক্ষা চলাকালে ১০১ নম্বর কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীর খাতা দেখছিলেন আতিকুল ইসলাম নামের একজন ব্যক্তি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে ম্যাজিস্ট্রেট এসে তাকে আটক করে সাজা দিয়েছেন।

জানা গেছে, এদিন বিকালে সাজাপ্রাপ্ত শিক্ষককে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। আতিকুল ইসলাম আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক।

আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মকবুল হোসেন বলেন, নিজের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় শিক্ষক আতিকুল ইসলামকে পরীক্ষার কোনো দায়িত্ব দেওয়া হয়নি।পরীক্ষার সময় শেষ হলে তিনি কক্ষে প্রবেশ করেছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে সহযোগিতার করার অপরাধে, এক শিক্ষককে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9