মোবাইল রাখা ও নকলের দায়ে কুমিল্লায় ১১ পরীক্ষার্থী বহিষ্কার

০৪ জুলাই ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
এইচএসসি ও আলিম পরীক্ষায় মোবাইল ও নকল

এইচএসসি ও আলিম পরীক্ষায় মোবাইল ও নকল © সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় মোবাইল ও নকল রাখার দায়ে তিন কেন্দ্র থেকে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি ১ম পত্র এবং আলিম পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন তাদের বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পরীক্ষা চলাকালে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্র, আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্র এবং বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করে উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

তিনি আরও বলেন, এ সময় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৮ জন পরীক্ষার্থীকে তল্লাশি করে ৮টি মোবাইল ও নকল, শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ও নকল এবং আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও নকল পাওয়া যায়। এ সময় এসব পরীক্ষার্থীর পরীক্ষা স্থগিত করে তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে। 

 
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950