পরীক্ষার আগের দিন কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক যুগলের

০৪ জুলাই ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
 ব্রজ মণ্ডল ও প্রিয়াংকা মণ্ডল

ব্রজ মণ্ডল ও প্রিয়াংকা মণ্ডল © সংগৃহীত

প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় আত্মহত্যা করে ভালোবাসার সমাপ্তি টানলেন এক প্রেমিক যুগল। মৃত প্রিয়াংকা মণ্ডল (২১) ও ব্রজ মণ্ডল (২২) খুলনা জেলার পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মণ্ডলের মেয়ে ও কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মণ্ডলের ছেলে। তারা পাইকগাছা উপজেলার গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার গড়ইখালী ইউনিয়নে প্রিয়াংকা বাড়িতে নিজ ঘরে ও রাতে ব্রজ তার মামার বাড়ির পার্শ্ববর্তী বাড়ির একটি শিরীষ গাছে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস নেয়। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে উভয় পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিন এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রিয়াংকার অমতে তার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সেই বিয়ে হওয়ার কথা। প্রিয়াংকা তার বিয়ের তারিখ প্রেমিক ব্রজ মণ্ডলকে জানায়। এরপর দুজনই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। পাইকগাছার হোগলার চকের মামা জিতেন্দ্র নাথ মণ্ডলের বাড়িতে থেকে পড়ালেখা করতেন ব্রজ মণ্ডল। প্রিয়াংকা নিজ বাড়ির ঘরের ও ব্রজ তার মামার বাড়ির পার্শ্ববর্তী বাড়ির একটি শিরীষ গাছে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে উভয় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950