এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১২ হাজার, বহিষ্কার ৪৩

০৪ জুলাই ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM

© ফাইল ফটো

চলমান এইচএসসির ৮টি বোর্ডে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ১২ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ সকালে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ২ হাজার ২২৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন  ৯ লাখ ৯০ হাজার ২২৬ জন। অর্থাৎ ১২ হাজার ৪৫৯ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি (৩ হাজার ২২৭ জন) অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। 

এছাড়া চট্টগ্রাম বোর্ডে ১০৫৫ জন, রাজশাহী বোর্ডে ১৮৮৩ জন, বরিশাল বোর্ডে ৮৩৭, দিনাপুর বোর্ডে ১৪৭১ জন, কুমিল্লা বোর্ডে ১১১০ জন, ময়মনসিংহ বোর্ডে ৯৭০ জন এবং যশোর বোর্ডে ১৯০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

গত ৩০ জুন থেকে এ বছরের ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে সিলেটের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ৮টি বোর্ড মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখের বেশি।

হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950