সড়কের পাশে পড়ে ছিল কলেজ শিক্ষকের মরদেহ

০৩ জুলাই ২০২৪, ০৮:৩৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
মেহেরপুর জেনারেল হাসপাতাল

মেহেরপুর জেনারেল হাসপাতাল © সংগৃহীত

মেহেরপুর শহরের টি অ্যান্ড টির সামনে সড়ক দুর্ঘটনায় মুজিবনগর ডিগ্রি কলেজের প্রভাষক অহিদুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, অহিদুল মুজিবনগর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের জন্য বের হয়েছিলেন। পারিবারিক কেনাকাটা করতে বাজারে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ খোঁজ মেলে তিনি আহত অবস্থায় শহরের টিএনটির সামনের সড়কে রাস্তায় পড়েছিলেন। হাসপাতালে পৌঁছালে তার নিথর দেহ দেখে কান্নার রোল পড়ে স্বজনদের মাঝে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষ হলে শহরের টি অ্যান্ড টি’র সামনের সড়কের পাশে তৌহিদুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কোনো ধরনের যানবাহনের ধাক্কায় আহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে আরও বিস্তারিত জানা যাবে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া জানান, কী ধরনের যানবাহনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি আমরা। পরিবার চাইলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950