ফেনীর দুই উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

০২ জুলাই ২০২৪, ১০:০১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
ফেনীর দুই উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ফেনীর দুই উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত © সংগৃহীত

সারা দেশে গত ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও, সিলেট বিভাগের চার জেলার ৮৩ হাজার শিক্ষার্থী বসতে পারেনি পরীক্ষায়। তবে এবার আকস্মিক বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গতকালের ভারীবর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে ফুলগাজী ও পরশুরাম এলাকা পরীক্ষা নেওয়ার অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি আমরা তিনবোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। পরে তাদের নির্দেশনা মতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে ৩টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। 

সোমবার (১ জুলাই) সোমবার রাত পৌনে ১১টার দিকে বাঁধ ভেঙ্গে পানি ঢুকতে শুরু করে। পানি বাড়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9