মোমবাতি-দিয়াশলাই নিয়ে পরীক্ষার হলে আসার বিজ্ঞপ্তি প্রত্যাহার, যা বলছে কর্তৃপক্ষ

০১ জুলাই ২০২৪, ১১:২০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM

© সংগৃহীত

ইচএসসি পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে মোমবাতি ও দিয়াশলাই নিয়ে পরীক্ষা দিতে আসার নির্দেশনা দিয়ে জারি করা নোটিশ প্রত্যাহার করেছে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে আগের নোটিশটি প্রত্যাহারের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ।

কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলামের সই করা নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীদের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে মোমবাতি ও দিয়াশলাই সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। ওই নোটিশের ফলে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

একইসঙ্গে যদি দুর্যোগপূর্ণ বা বিরূপ আবহাওয়া পরিস্থিতি দেখা দেয়, তাহলে কেন্দ্র কর্তৃপক্ষ নিজ দায়িত্বে শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৯ জুন অধ্যক্ষের সই করা একটি বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় তাদের সবাইকে পরীক্ষাকেন্দ্রে মোমবাতি ও দিয়াশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হলো।

অনেকে পরীক্ষার্থীদের মোমবাতি ও দিয়াশলাই কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে সমালোচনা করেন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9