সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১৩ আগস্ট

০১ জুলাই ২০২৪, ১২:২২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
সিলেট শিক্ষাবোর্ড

সিলেট শিক্ষাবোর্ড © ফাইল ছবি

বন্যা পরিস্থিতিতে সিলেট শিক্ষাবোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে। নতুন রুটিনে আগামী ১৩ আগস্ট থেকে বোর্ডটির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা শুরু হবে।

রবিবার (৩০ জুন) স্থগিত চারটি বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়। বোর্ডের ওয়েবসাইটে এ নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয়পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথমপত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগের সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সব বিষয়ের পরীক্ষা ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল জানান, বন্যা পরিস্থিতির কারণে ৮ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত আছে। ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলো ১৩ আগস্ট থেকে নেয়া হবে।

 
ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক জাতীয় ছাত্রশক্তির
  • ২৯ জুলাই ২০২৬
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • ২৯ জুলাই ২০২৬
আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক
  • ২৯ জুলাই ২০২৬
ভূমিকম্প বিষয়ক জাতীয় টাস্কফোর্স গঠন, ১ লাখ স্বেচ্ছাসেবক প্…
  • ২৯ জুলাই ২০২৬
মুখোমুখি পুলিশ ও এনসিপি, বৃষ্টির মধ্যেই মহাসড়কে অবস্থান
  • ২৯ জুলাই ২০২৬
আবারও এ্যানির কাছে যুবদলের পদবঞ্চিত নেতাদের ধরনা
  • ২৯ জুলাই ২০২৬