হাইকোর্টের আদেশে এইচএসসিতে বসার সুযোগ পেলেন ১৪৮ শিক্ষার্থী

৩০ জুন ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
হাইকোর্টের আদেশে এইচএসসিতে বসার সুযোগ পেলেন ১৪৮ শিক্ষার্থী

হাইকোর্টের আদেশে এইচএসসিতে বসার সুযোগ পেলেন ১৪৮ শিক্ষার্থী © সংগৃহীত

চট্টগ্রাম ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে আজ অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশে পরীক্ষার আগের রাতে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পেলেন তারা। যার ফলে আজ তারা পরীক্ষা দিতে পারবেন।

শনিবার (২৯ জুন) রাতে এসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র কলেজ কর্তৃপক্ষ হাতে পেয়েছেন। 

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। প্রবেশপত্র ইস্যু করে এইচএসসি পরীক্ষায় বসার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে মিফতাহুল জান্নাতসহ ১৪৮ শিক্ষার্থী ওই রিটটি করেন।  

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিখিল কুমার বিশ্বাস, সঙ্গে ছিলেন আইনজীবী কামরুল বিন আজাদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী নিখিল কুমার বিশ্বাস বলেন, ‘২ জুন ফরম পূরণের শেষ দিন ছিল। এর আগে তাঁরা অনলাইনে ফরম (ইএফএফ) পূরণ করেন। ১৪৮ শিক্ষার্থী বোর্ড নির্ধারিত টাকা জমা দেন। তবে কলেজ কর্তৃপক্ষের ফি বাবদ তাঁদের কিছু টাকা বাকি ছিল। পরে এই টাকাও তাঁরা পরিশোধ করেন। এই শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ১২ জুন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে লিখিত আবেদন পাঠায়। শিক্ষার্থীরাও বোর্ডে আবেদন করেন।

তবে শিক্ষা বোর্ড ২৩ জুন মৌখিকভাবে জানায় যে ১৪৮ শিক্ষার্থীর চূড়ান্ত ফরম পূরণের সুযোগ নেই। এরপর মিফতাহুল জান্নাত, হাবিব রাহাদ, সানজিদা আক্তার, ফাহিমাতুল কুবরাসহ ১৪৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি শেষে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

আদালতের আদেশে যত দ্রুত সম্ভব এই শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র সরবরাহের নির্দেশ দেন। ওইদিন এই আদেশের কপি স্পেশাল মেসেঞ্জারের পাশাপাশি ইমেইল ও ফ্যাক্সের মাধ্যমে সংশ্লিষ্টদের পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

 
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9