মা-বাবার দোয়া নিতে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

৩০ জুন ২০২৪, ১২:৩১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
কারিমুল ইসলাম

কারিমুল ইসলাম © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাবা-মায়ের দোয়া নিতে নিজ বাড়ি যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারিমুল ইসলাম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি এলাকার সামিউল হকের ছেলে। রবিবার (৩০ জুন) সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

শনিবার (২৯ জুন) বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার জামালপুর-ইসলামপুর সড়কের মির্জা আজম চত্বর এলাকায় বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরে পশ্চিম নয়াপাড়া এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন কারিমুল। শুক্রবার (২৮ জুন) বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় শহর থেকে ইসলামপুরের নিজ বাড়িতে বাবা-মায়ের কাছে দোয়া নিতে যাচ্ছিলেন। শহরের মির্জা আজম চত্বর এলাকায় পৌঁছানোর পর ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, অজ্ঞাতনামা হিসেবে কারিমুলের লাশটি হাসপাতালের মর্গে রাখা হয় এবং পরিচয় শনাক্তের জন্য তার একটি ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। এরপর শনিবার দুপুরে স্বজনেরা মৃত্যুর বিষয়টি জানতে পেরে তার লাশ শনাক্ত করেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অজ্ঞাতনামা হিসেবে ওই ছাত্রের লাশটি মর্গে ছিল। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence