এইচএসসির প্রশ্নফাঁসের গুজব রোধে যে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

২৯ জুন ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস বা এ সংক্রান্ত গুজব ঠেকাতে সামাজিক যোগোযোগ মাধ্যম নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি মাধ্যমিক-২) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষা নিয়ে ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবসহ অন্যান্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারীদের পেজ দ্রুত বন্ধের জন্য আগে থেকেই ফেসবুকসহ অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করে বিটিআরসিকে চিঠি পাঠানো হবে।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটি’র সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই বিভাগে তিনটি বোর্ডের পরীক্ষা আগামী ৯ জুলাই থেকে শুরু হবে। ফলে আগামীকাল প্রথম দিনে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। আগামী ৯ জুলাই থেকে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

 
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9