দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে ১ হাজার ৯৮ জন

২৯ জুন ২০২৪, ০১:৩৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর শিক্ষা বোর্ড © ফাইল ছবি

আগামী ৩০ জুন সারা দেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষায় অংশ গ্রহণ করবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত এইচএসসি পরীক্ষার তথ্যে জানা যায, গত বছর এ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২ হাজার ৩২২ জন। চলতি বছর ১ হাজার ৯৮ জন পরীক্ষার্থী বেড়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ২০৪টি পরীক্ষা কেন্দ্রে ৬৬২টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছরের তুলনায় এ বছর বেশি মেয়ে পরীক্ষার্থী অংশ নেবে।

গত বছর ছেলে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৫০৩ জন, এবছর অংশ নেবে  ৫৫ হাজার  ৭১৮ জন। বেড়েছে ২১৫ জন ছেলে পরীক্ষাথী। গত বছর  মেয়ে পরীক্ষার্থী অংশ নেয় ৫৬ হাজার ৮১৯ জন। চলতি বছর অংশ নেবে ৫৭ হাজার ৭০২ জন মেয়ে পরীক্ষার্থী। বেড়েছে ৮১৯ জন মেয়ে পরীক্ষার্থী।
 
তিনি জানান, মোট পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগ থেকে ৩১ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী, মানবিক বিভাগে ৭২ হাজার ৫৩২ পরীক্ষার্থী ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৯৫৩ পরীক্ষার্থীসহ মোট ১লক্ষ্য ১৩ হাজার ৪২০ জন পরীক্ষায় অংশ নেবে।

তিনি জানান, এর মধ্যে রংপুর জেলা থেকে পরীক্ষায় অংশ নেবে ২৪ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী, গাইবান্ধা জেলায় ১৬ হাজার ৭ জন পরীক্ষার্থী, নীলফামারী জেলায় ১৩ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী, কুড়িগ্রাম জেলার ১১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী, লালমনিরহাট জেলার ৭ হাজার ১৪২ জন পরীক্ষার্থী, দিনাজপুর জেলার ২২ হাজার ৪৯৪ পরীক্ষার্থী, ঠাকুরগাঁও জেলার ১০ হাজার ১৮৯ পরীক্ষার্থী ও পঞ্চগড়  জেলায়  ৬ হাজার ৯৭৩ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স. ম. আব্দুস সামাদ আজাদ জানান, গত ৪ বছর করোনায় শিক্ষা প্রতিষ্ঠান অনিয়মত ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান  বন্ধ থাকার কারণে কিছু শিক্ষার্থী ঝরে পড়েছে। শিক্ষায় কিছুটা অচল অবস্থার সৃষ্টি হয়। করোনা পরিস্থিতির পর বর্তমানে স্বাভাবিক ভাবে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। লেখাপড়ায় মনোযোগী হয়েছে।

তিনি বলেন, এবারে এইচএসসি পরীক্ষাু, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে একাধিক ভিজলেন টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিযমিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রের  দায়িত্ব পালন করবেন।

এছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজেলেন্স  টিম গঠন করা হয়েছে। এ ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডর সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্বপালন করবেন।

 
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9