আজকের মধ্যে নিশ্চায়ন না করলে একাদশের নির্বাচন ও আবেদন বাতিল

২৯ জুন ২০২৪, ০৯:৪৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়নের শেষ দিন আজ

একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়নের শেষ দিন আজ © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে আজ শনিবারের (২৯ জুন) মধ্যে। অন্যথায় প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। একাদশ শ্রেণিতে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ের আবেদনের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের শেষ সময় ২৯ জুন (শনিবার) রাত ৮টা পর্যন্ত। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। 

নির্বাচন নিশ্চায়নের জন্য নিজ পোর্টালে লগ ইন করতে হবে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়নের ফি প্রদান করে নির্বাচন নিশ্চায়ন করা যাবে। নির্বাচন ও নিশ্চায়ন সংক্রান্ত নির্দেশিকা (এই লিঙ্কে দেখুন)। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করতে অসুবিধা হলে সরাসরি বিকাশের মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন করতে পারবেন (এই লিঙ্কে দেখুন)। 

এতে আরো বলা হয়েছে, প্রথম পর্যায়ের আবেদন শেষে সর্বমোট ৭ হাজার ৩২৩ জন শিক্ষার্থী আবেদন করা সত্ত্বেও পেমেন্ট সম্পন্ন করেননি। এ বিষয়ে ওয়েবসাইটে বারবার মেসেজ দেয়া হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের এসএমএসও করা হয়। নিয়মানুযায়ী এ আবেদনগুলো বাতিল হবার কথা থাকলেও বিশেষ বিবেচনায় তাদেরকেও নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেয়া হয়েছে। তবে তাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের অবশ্যই আগে আবেদন ফি পরিশোধ করে তবে নিশ্চায়ন করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৩ জুন। বাছাই প্রক্রিয়া শেষে ১০ দিন পর ফল প্রকাশিত হয়। প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন।

আরো পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল

ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। তাদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া।

৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, যার ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

এর আগে, গত ২৬ মে শুরু হয়ে ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence