৯৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিতের খবরে বিক্ষোভ

২৭ জুন ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
বেলটিয়ায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ

বেলটিয়ায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

সারাদেশে একযোগে আগামী ৩০ জুন  শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের যখন পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা ঠিক তখনই প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছে জামালপুর শহরের বেলটিয়ায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯৬ জন শিক্ষার্থী।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কলেজের মূল ফটকে বিক্ষোভ করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানরা দুই বছর এই বিদ্যালয়ে লেখাপড়া করেছে। তারা নিয়মিত বেতন ও ফি পরিশোধ করেছে। ফরম ফিলাপ ও রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা নেওয়া হলেও তাদের ফরম ফিলাপ ও রেজিস্ট্রেশন হয়নি। প্রিন্সিপালের অবহেলায় তাদের সন্তানদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন।

শিক্ষার্থীরা জানায়, গত ২৩ জুন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তারা বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন তাদের প্রবেশপত্র আসেনি। এরপর পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রবেশ পত্র দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আজ সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে কলেজ পর্যায়ের কোনো অনুমোদন নাই। ফলে তাদের রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ হয়নি।

কলেজটির ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবীর জানান, এঘটনায় কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্ষদ। যেসব শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের সঙ্গে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো সম্পর্ক নাই বলেও দাবি করেন তিনি।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬