সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ৯ জুলাই, আর পেছাবে না

২৬ জুন ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM

© সংগৃহীত

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আর পেছানো হবে না। আগামী ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো আগের রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। আজ বুধবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের চার জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। ৩০ জুন থেকে ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি হবে বলে তখন জানানো হয়। যেহেতু এখন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তাই যথারীতি নির্দিষ্ট তারিখ থেকে পরীক্ষাগুলো হবে।

সিলেট ও সুনামগঞ্জের একাধিক কলেজের অধ্যক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বন্যার পানি কমতে শুরু করেছে। ৮ জুলাইয়ের আগে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। এখন কিছু কেন্দ্রে আশ্রয়কেন্দ্র থাকলেও পরীক্ষার আগেই সেগুলো খালি হয়ে যাবে বলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা আশা করছেন।

‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬
আওয়ামী আমলে হওয়া সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত ঢাবির
  • ২৯ জুলাই ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯…
  • ২৯ জুলাই ২০২৬
কমিটিতে ‘বহিষ্কৃত ছাত্রলীগ’ নেতার অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদল…
  • ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এনসিপির মামলা
  • ২৯ জুলাই ২০২৬