জিপিএ-৫ পেয়েও সাড়ে ৮ হাজার শিক্ষার্থী কোনো কলেজ পায়নি

২৩ জুন ২০২৪, ১০:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© প্রতীকী ছবি

একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ হয়েছে। আজ রবিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টায় এই ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে। এ ছাড়া একাদশে ভর্তির ওয়েবসাইটে গিয়েও ফল জানতে পারছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীর মেধা (এসএসসি ও সমমানের ফল), কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলো প্রায় ১৩ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। এরমধ্যে পছন্দের কলেজ পেয়েছে প্রায় ১২ লাখ ৮৭ হাজার শিক্ষার্থী। ফলে প্রায় ৪৮ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পায়নি। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া সাড়ে ৮ হাজার শিক্ষার্থী রয়েছে। আর একজন শিক্ষার্থীও পায়নি এমন কলেজের সংখ্যা ২২০টি।

কলেজ না পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসব শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। এখন শিক্ষার্থীদের অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে।

জানা যায়, প্রথম ধাপের ফল প্রকাশের পর থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চায়ন করতে পারবে শিক্ষার্থীরা। এরপর ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চারদিন ধরে চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া।

আগামী ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, যার ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তাদের নিশ্চায়ন করতে ১৩ ও ১৪ জুলাই। শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ১৫ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে। ক্লাস শুরু হবে ৩০ জুলাই।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9