ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১২ জুন ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
মোহনা আক্তার

মোহনা আক্তার © সংগৃহীত

পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ জুন) পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রীর নাম মোহনা আক্তার (১৮)। তিনি শহরের সিমুলবাগ এলাকার রাসেদ মুন্সির মেয়ে এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে।

জানা যায়, বেলা ১১টার দিকে মোহনা আক্তার ও তার তিন বন্ধু শহরের মুসলিম পাড়া এলাকায় প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে তারা শহরের চৌরাস্তায় যাওয়ার পথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার গলার ওড়না পেঁচিয়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই সময়ে দায়িত্বরত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন বলেন, কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950