যৌতুকের মামলায় নটরডেম কলেজের শিক্ষক কারাগারে

০৯ জুন ২০২৪, ০৮:৪৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল ইসলাম

অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল ইসলাম © সংগৃহীত

ময়মনসিংহ নটরডেম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম (৩৭) কে যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার (৯ জুন) দুপুরে ঘটনাটি প্রকাশ হওয়ায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

এর আগে গত ৫ জুন গাইবান্ধা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক একটি যৌতুক মামলায় আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে বলে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল মাজেদ সরকার।

তিনি জানান, মামলার বাদী মনিরা পারভীন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তরফ পাহাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০১৬ সালে মামলার বাদী মনিরা পারভীনকে বিয়ে করেন শিক্ষক সাইফুল ইসলাম। এরপর থেকে স্বামী সাইফুল যৌতুক দাবিতে স্ত্রী মনিরা পারভীনকে প্রায়ই মারধর করে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এ ঘটনায় ভুক্তভোগী ন্যায় বিচার চেয়ে ২০২৩ সালে বিজ্ঞ আদালতে এই মামলা দায়ের করেন।

মামলার বাদি মনিরা পারভীন জানান, যৌতুক না দেওয়ায় সাইফুল আমাকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এদিকে শিক্ষক সাইফুল ইসলাম যৌতুক মামলায় কারাগারে যাওয়ার ঘটনায় দেশসেরা এই কলেজটির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন কলেজ সংশ্লিষ্টরা।

এই বিষয়ে কলেজের প্রশাসনিক পরিচালক ফাদার হিউভার্ট পালমা বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে অফিসিয়ালি তিনি ছুটিতে আছেন।

 
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9