কলেজে ভর্তিতে নতুন নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

০৮ জুন ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
একাদশ শ্রেণিতে ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তি বাতিল করা ও ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন বাতিল করতে চাওয়া শিক্ষর্থীদের জন্য নতুন নির্দেশনা দেয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন বাতিলের সাথে সেই আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যাবে। নতুন করে আবেদন করার পর পুণরায় আবেদন ফি প্রদান করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে যাদের "আবেদন বাতিল" কিংবা "মোবাইল নম্বর পরিবর্তন" করা প্রয়োজন, তারা অনলাইনে এই ফর্মটি ব্যবহার করুন। এই ফরম ব্যবহার করে কিভাবে আবেদন দাখিল করতে হবে তার ভিডিও টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে। আবেদন করার পরে এই লিঙ্কে স্ট্যাটাস দেখতে পারেন। সংশ্লিষ্ট নোটিসটি বোর্ড বিজ্ঞপ্তি মেনুতে দেখুন।

এছাড়াও যে সকল শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে, তাদের কোন ফলাফল স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে সেই বিষয়ে শিক্ষার্থীর পছন্দ বিবেচিত হবে বলে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে। এই ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের পছন্দের কথা ৮ জুনের মধ্যে জানাতে পারবেন। এই সময়সীমার মধ্যে পছন্দের কোন তথ্য না পাওয়া গেলে, শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে।

উল্লেখ্য আগামী ১১ জুন পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা। ৫ জুন দুপুর ১২টা পর্যন্ত ১০ লাখ ৯৭ হাজার ৬৬৩টি আবেদন পড়েছে। ইএসভিজি চয়েস দাখিল হয়েছে ৫৯ লাখ ৮০ হাজার ৬৯০। পেমেন্ট সম্পন্ন হয়েছে ১০ লাখ ৮৮ হাজার ৬৫১ জন আবেদনকারীর।

 
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9