একাদশে ভর্তি আবেদন করা শিক্ষার্থীদের জন্য দুই নির্দেশনা

০৮ জুন ২০২৪, ১২:২৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলছে। তবে অনেকে নানা ধরনের সমস্যায় পড়ছেন। তাদের মধ্যে আবেদন বাতিল করা ও ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়।  

আবেদন বাতিল করা শিক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, যে সব শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন বাতিলের সঙ্গে সঙ্গে আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যায়। সুতরাং আবেদন বাতিলের পরে নতুন করে আবেদন করার সঙ্গে সঙ্গে ফি দিতে হবে।

আরো পড়ুন: একাদশে ভর্তি: টাকা দিলেও পেমেন্ট না হওয়ায় পছন্দের কলেজ হারানোর আশঙ্কা

আর যে সব শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে, তাদের তাদের কোন ফলাফলটি একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে, সেই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দ বিবেচিত হবে বলে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে, এ ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এ বিষয়ে তাদের পছন্দের কথা আজ শনিবারের (৮ জুন) মধ্যে জানাতে পারবেন। 

এ সময়সীমার মধ্যে পছন্দের কোন তথ্য না পাওয়া গেলে, শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে। আগামী ১১ জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ জুলাই ২০২৬
‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬