নটর ডেমে ভর্তির সুযোগ পেলেন চরফ্যাশনের দুই শিক্ষার্থী

০৪ জুন ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
সাঈদ মাহমুদ ও মেহেদী হাসান সামি

সাঈদ মাহমুদ ও মেহেদী হাসান সামি © টিডিসি রিপোর্ট

রাজধানীর নটর ডেম কলেজের মানবিক বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত মেধাতালিকায় স্থান পেয়েছেন ভোলার চরফ্যাশনের দুই মেধাবী শিক্ষার্থী।  তারা হলেন- সাঈদ মাহমুদ (ফারদিন) ও মেহেদী হাসান সামি। চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা।

গত ১ জুন নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত সোমবার (৩ জুন) এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নটর ডেম কলেজের ওয়েবসাইট থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সুযোগ পেয়েছেন চরফ্যাশনের দুই মেধাবী ছাত্র।

তারা দুই জনই একই উপজেলার বাসিন্দা। ফজলুর রহমান ও ফারজানা আক্তার এই শিক্ষক দম্পতির ছেলে সাঈদ মাহমুদ ফারদিন এবং মাহবুব ইসলাম ও ফারজানা ইসলাম এই শিক্ষক দম্পতির ছেলে মেহেদী হাসান সামি।

চলতি বছরে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তাদের সাফল্যে শিক্ষক, পরিবার ও সহপাঠীরা আনন্দিত।

জানতে চাইলে সাঈদ মাহমুদ ফারদিন বলেন, আমি এই বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আসলে ছোট থেকেই সবার জীবনের একটা ইচ্ছে থাকে। আমি এটা হবো ওটা হবো। আমারও  কিছু ইচ্ছে ছিলো। আমি নবম শ্রেণিতে সাইন্স নিয়ে পড়াশোনা করি। কিন্তু আমার কাছে একটা সময় মনে হলো যে আমি সায়েন্সে একটু দুর্বল। বাসা থেকেও বলতেছিলো, বেশি সমস্যা হলে গ্রুপ বদলানোর কথা। আমি নবম শ্রেণির শেষে বলতে গেলে দশম শ্রেণির প্রথম দিকে মানবিকে চলে আসি।

তিনি বলেন, দশম শ্রেণিতে মানবিক থেকে নিয়মিত ক্লাস করা শুরু করি। প্রতিদিন রুটিন করে ১-২টা করে অধ্যায় শেষ করতে থাকি। চেষ্টা করি আর ভাবি, আমাকে পারতেই হবে। আমি মানুষ, আমি সব পারবো। ইনশাআল্লাহ আমি পেরেছিও। এরপর এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। এরপর সবার ইচ্ছে, উচ্চ মাধ্যমিকে আমি যেন নটর ডেম কলেজে ভর্তি হই। আমার আত্মবিশ্বাস ছিলো, আমি সেটা পেরেছি। উচ্চশিক্ষা অর্জন শেষে আমি বিসিএস ক্যাডার হতে চাই।

নটর ডেমে ভর্তির সুযোগ পেয়ে ফারদিনের মতো উচ্ছ্বসিত মেহেদী হাসান সামিও। তিনি বলেন, আমার বাবা কলেজ শিক্ষক ও মা স্কুল শিক্ষক। সেই ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করবো। আমার স্বপ্ন হলো শিক্ষকতা করা। এসএসসির ফলাফল জানার পর থেকে ঘরোয়া পরিবেশে বাসায় থেকেই আমি নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি নিয়েছি। আমি সফলও হয়েছি। হুম প্রত্যন্ত অঞ্চলে লেখা পড়ায় আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমি চাই আমার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এই প্রত্যন্ত অঞ্চলে।

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9