৭ দিনে যত আবেদন পড়ল কলেজে

০৩ জুন ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে প্রায় সাড়ে নয় লাখ শিক্ষার্থী। রোববার (৩ জুন) রাত পৌনে ১২টা পর্যন্ত এই তথ্য জানা গেছে। ঢাকা শিক্ষাবোর্ড ও একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

তিন ধাপের ভর্তির মধ্যে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া আগামী ১১ জুন পর্যন্ত চলবে। এছাড়া, শিক্ষাবোর্ড জানিয়েছে, ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবদেন করে পেমেন্ট করতে পারছিল না। গতকাল থেকে সেই সমস্যার সমাধান করা হয়েছে। এখন আবেদনকারীরা আবেদন ফি বিকাশের মাধ্যমে সরাসরি পরিশোধ করতে পারবে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগ ইন করে পোর্টাল থেকে নিশ্চিত হতে পারবে তার পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না।

শিক্ষাবোর্ড জানিয়েছে, আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে পারছে ভর্তিচ্ছুকরা। সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে; নয়তো আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এর আগে, সার্ভার জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তবে, সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েছে। পরে ‘লিঙ্গ অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।

একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে সাত হাজার ও ইংরেজি মাধ্যমে সাড়ে আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।  ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়ায় পাঁচ হাজার, জেলা শহরে তিন হাজার ও উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি।

এবার একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন থাকলেও এসএসসিতে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। সে হিসেবে আট লাখের বেশি আসন খালি থাকবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এক লাখ ৮২ হাজার ১৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। 

বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950