প্রবাসী বাবার পাঠানো টাকায় কেনা বাইকেই প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

০২ জুন ২০২৪, ০৬:১৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
শেখ মুহাম্মদ ইমন

শেখ মুহাম্মদ ইমন © সংগৃহীত

৬ মাস আগে ছেলের আবদার মেটাতে প্রবাসী বাবা মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠিয়েছিলেন। সেই টাকায় মোটরসাইকেল কেনাটাই কাল হলো এইচএসসি পরীক্ষার্থী শেখ মুহাম্মদ ইমনের (২০)। আজ রবিবার (২ জুন) দুপুরে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজানের বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু মরার টেক এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।

নিহত ইমন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী শেখ জাহাঙ্গীর আলমের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ইমন। হাটহাজারীর কুয়াইশ শেখ শেখ মুহাম্মদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

এই ঘটনায় আহত হন একই গ্রামের মুহাম্মদ মুসার ছেলে মুহাম্মদ সামির (২০)। তারা দুজনেই মোটরসাইকেল আরোহী ছিলেন। সামিরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইমনের পারিবারিক সূত্রে জানা গেছে, ৬ মাস আগে প্রবাস থেকে বাবার পাঠানো টাকায় নতুন একটি মোটরসাইকেল কেনেন ইমন। এরপর সেটি নিয়ে ঘুরতে গিয়েছিলেন আজ দুপরে। চলতি জুন মাসের শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ইমনের। পথে দুর্ঘটনায় সব শেষ হয়ে যায়।

জানা গেছে, রাঙামাটির কাপ্তাই থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ইমনদের মোটরসাইকেলকে ধাক্কা দেন। তাঁরা মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সামিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আরিফ বলেন, লাশ পরিবার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে। আমরাও সেখান আছি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারকে হস্তান্তর করা হবে। বাসচালক পালিয়ে গেছেন, তবে বাসটি জব্দ করা হয়েছে।

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9