একাদশের ভর্তি আবেদনে পিন জটিলতা, যা জানাল শিক্ষাবোর্ড

০১ জুন ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © টিডিসি ছবি

পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি আবেদন অনলাইনে শুরু হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকার কথা রয়েছে।

এদিকে শনিবার (১ জুন) বিভিন্ন বোর্ডের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, অনলাইনে আবেদনের সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর ‘এডুকেশন আইডি পিন’ আসতে বিলম্ব হচ্ছে। এতে তারা আবেদন সম্পন্ন করতে ভোগান্তিতে পড়ছেন।

অলক ঘটক নামে বরিশাল শিক্ষা বোর্ডের একজন শিক্ষার্থী জানান, গত তিনদিন থেকে চেষ্টা করছি। মোবাইল এসএমএসের মাধ্যমে পিন আসার কথা থাকলেও সেটি আসছে না। পুনরুদ্ধারের চেষ্টা করেও কোন কাজ হয়নি।’ এছাড়াও ঢাকা, সিলেট, রাজশাহী, কুমিল্লা এবং মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একই অভিযোগ জানান। 

এ বিষয়ে শনিবার বিকেলে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, কিছুক্ষণের জন্য সিম জটিলতায় পিন না আসতে পারে। অনেক সময় মেসেজ পেতে ডিলে হয়। তবে আজকে থেকে এটি সমাধান করা হয়েছে। শিক্ষার্থীরা এখন পিন পাবে।

জানা গেছে, এর আগে সার্ভারে জটিলতার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী রবিবার (২৬ মে) সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬টা পার হলেও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি জটিলতায় সেই আবেদনে শুরু হয়নি। পরে এর সমাধানসহ আবেদনের সময় দু’দিন বাড়ানো হবে বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 
 
একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৭ হাজার, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়ায় ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি। 

 
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950