ঘরে বসে যেভাবে দেখবেন এইচএসসির ফল

২২ নভেম্বর ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী রোববার (২৬ নভেম্বর)। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এর পর ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। 

বোর্ডে জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পাবেন। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
 
এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

যেমন- ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

গত ১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। ১১ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী
  • ৩০ জুলাই ২০২৬
দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা জেন-জি নেতা দীপকের…
  • ৩০ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জাতীয় কাউন্সিল ৭ আগ…
  • ৩০ জুলাই ২০২৬
৫৮৭ পদে জনবল নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
  • ৩০ জুলাই ২০২৬
পে স্কেলের কাজ চলছে, গেজেট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
  • ৩০ জুলাই ২০২৬
মামলার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ …
  • ৩০ জুলাই ২০২৬