একাদশ ভর্তি আবেদনের ফল প্রকাশ

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার পর একাদশ শ্রেণির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) এই ফল প্রকাশ করা হয়।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

এর আগে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে প্রথম দফার আবেদন গ্রহণ করা শুরু হয় ১০ আগস্ট, শেষ হয় ২০ আগস্ট। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ৬ আগস্ট প্রকাশিত নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হয় ২১ থেকে ২৪ আগস্ট। এরপর আজ রাতে আবেদনের ফল প্রকাশ করা হয়।

এদিকে, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ১৬ সেপ্টেম্বর রাত ৮টা। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণের ফল ১৬ সেপ্টেম্বর। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চায়ন ১৭ ও ১৮ সেপ্টেম্বর।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ২০ থেকে ২১ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ২৩ সেপ্টেম্বর রাত ৮টা। তৃতীয় পর্যায়ে আবেদনের ফল ২৩ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চায়ন ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9