নানার বাড়ির আত্মীয় হিসেবে বৃহত্তর নোয়াখালীতে ধানের শীষকে বিজয়ী দেখতে চান তারেক রহমান

২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM
নানার বাড়ির আত্মীয় হিসেবে বৃহত্তর নোয়াখালীতে ধানের শীষকে বিজয়ী দেখতে চান তারেক রহমান

নানার বাড়ির আত্মীয় হিসেবে বৃহত্তর নোয়াখালীতে ধানের শীষকে বিজয়ী দেখতে চান তারেক রহমান © টিডিসি ফটো

নানাবাড়ির আত্মীয় হিসেবে বৃহত্তর নোয়াখালীর সব কয়টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক বছর পরে ফেনীতে এসেছি। আজকে সকালে আমার প্রথম মিটিংটা ছিল চট্টগ্রামে। চট্টগ্রামের সঙ্গে আমার একটা আবেগের সম্পর্ক রয়েছে। আর ফেনীর সঙ্গে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক। এটা গ্রেটার নোয়াখালীর সঙ্গেও রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। আমার নানার বাড়ি এখানে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে ফেনী পাইলট স্কুল মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই অনুরোধ জানান।

তারেক রহমান উপস্থিত হাজার হাজার কর্মী-সমর্থকও সাধারণ জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে। ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে। ঠিক বলেছি কিনা? ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, সমস্যা দূর করার ব্যাপারে। ঠিক বিএনপির একটা দাবি আছে আপনাদের কাছে। কি সেই দাবি? ধানের শীষকে জয়যুক্ত করা। 

ফেনীতে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা ও ইপিজেড স্থাপনের ব্যাপারে নোয়াখালীবাসীর দাবির প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, রফিকুল আলম মজনু একটু আগে বলল যে, ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার। ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করবো। কিন্তু একই সঙ্গে আমরা আপনাদের যাতে চিকিৎসা সুবিধা পান বিশেষ করে গ্রামের মানুষ বিশেষ করে মহিলা, নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারাদেশে গ্রামে গ্রামে হেলথকেয়ারার আমরা নিয়োগ দিতে চাই। এই হেলথকেয়ারারটা কি? এখানে অনেক মুরুব্বী উপস্থিত আছেন। আপনাদের মনে আছে শহীদ জিয়াউর রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল। পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথকেয়ারার দিতে চাই, যাদের কাজ হবে ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে। যাতে করে ছোটখাট অসুখ-বিসুখের চিকিৎসা এই হেলথকেয়ারাররা মা-বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দেবে। আর তাদেরকে (মা-বোন-শিশু) কষ্ট করে হাসপাতালে আসতে হবে না, যদি বড় কোনো অসুখ না হয়।

চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষ করে ফেনী পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশটি তারেক রহমান এসে পৌঁছান ৫টা ৫৫ মিনিটে। সেখানে এসে তিনি মাগরিবের নামাজ আদায় করে মঞ্চে উঠেন। 

ফেনীর সমাবেশের পর তারেক রহমান যাচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রামে। এরপর কুমিল্লার সুয়াগাজী, দাউদকান্দি এবং নারায়নগঞ্জের বালুর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এটি রাজধানীর বাইরে তার দ্বিতীয় প্রচারাভিযান।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বিএনপির প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, রফিকুল আলম মজনু, মোহাম্মদ ফখরুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন। মঞ্চে তারেক রহমান এসব দলীয় প্রার্থীদের উপস্থিত জনতার কাছে পরিচয় করে দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আহ্বান জানান।
এছাড়াও বিএনপির নেতা রফিকুল ইসলাম, রেহানা আখতার রানু, হারুনুর রশীদ হারুন, বেলাল আহমেদ, শাহাবুদ্দিন সাবু, শাহানা আখতার সানু, মেজবাহ উদ্দিন খান, আবদুল লতিফ জনি, তাবিথ আওয়াল,ম আবুল তালেব, মশিউর রহমান বিপ্লব, জালাল উদ্দিন মজুমদার, নাছির উদ্দিন নাছির, ইয়াসীন আলী প্রমূখ বক্তব্য রাখেন।

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9