এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ৭০৮৯, বহিষ্কার ৮১

২২ আগস্ট ২০২৩, ০৫:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© ফাইল ছবি

চলমান এইচএসসির ৮টি বোর্ডে আজ মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৭ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ৮১ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানায়।

গত ১৭ আগস্ট থেকে এ বছরের ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে ৩টি বোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ৮টি বোর্ড মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ।

মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ সকালে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৮৯ হাজার ৮০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৮২ হাজার ৭১৪ জন। অর্থাৎ ৭ হাজার ৮৯ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি (১ হাজার ৯৫৮ জন) অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। 

বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
  • ০৫ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতে যাচ্ছেন পরীমনি, চাইবেন জামিন
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950