কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী, অপেক্ষার প্রহর গুণছেন অভিভাবকেরা

১৭ আগস্ট ২০২৩, ০৯:২০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
 অপেক্ষার প্রহর গুণছেন অভিভাবকেরা

অপেক্ষার প্রহর গুণছেন অভিভাবকেরা © আমান উল্যাহ আলভী

শুরু হয়েছে চলতি বছরের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রথমদিন সকাল ১০টায় অুনষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এ পরীক্ষা চলবে দুপুর ১ টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে ঢুকতে শুরু করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বাইরে অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা। পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা নিয়ে চিন্তিত, কেন্দ্রের বাইরে অপেক্ষাকৃত অভিভাবকদেরও উদ্বেগ, উৎকণ্ঠার শেষ নেই।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) তেজগাঁও কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষায় থাকতে দেখা যায়। সন্তানকে পরীক্ষার হলে পাঠিয়ে অপেক্ষায় বাবা মা ও অভিভাবকরা। এ যেন সেই পুরনো দৃশ্য। এতে খুশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। 

এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ৩টি শিক্ষাবোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে।

20230817_092122

এদিকে, বন্যার কারণে মাদ্রাসা, কারিগরি এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়। আর বাকি একটি বোর্ডের (চট্টগ্রাম) পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী।

এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন এবং ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র ৬৭৪টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান এক হাজার ৮৩৪টি।

বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
  • ০৫ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতে যাচ্ছেন পরীমনি, চাইবেন জামিন
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950