বন্ধুর সাথে সাগরে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র

২৬ এপ্রিল ২০২৩, ১১:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
নিখোঁজ কলেজছাত্র হিমেল

নিখোঁজ কলেজছাত্র হিমেল © ফেসবুক থেকে সংগৃহীত

সাগরে গোসল করতে নেমে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের হিমেল হোসেন নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। এসময় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা অপর শিক্ষার্থী পাপ্পু মিয়াকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ হিমেল কালিয়াকৈরের মাঝুখান গ্রামের আক্কাস হোসেনের ছেলে এবং স্থানীয় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, হিমেলসহ তিন কলেজ শিক্ষার্থী ঈদের পরদিন রাতে (রোববার) কক্সবাজার সৈকতে বেড়াতে যায়। মঙ্গলবার বিকেলে লাবনী বিচে গোসল করতে নামে হিমেল ও পাপ্পু। এ সময় জোয়ারের পানি তাদের ভাসিয়ে নেয়। বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানায় অপর বন্ধু আরমান হোসেন। পরে ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড কর্মীরা স্পিডবোট নিয়ে খোঁজাখুঁজি করে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হিমেলের খোঁজ মেলেনি।

আরমান জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে গোসল করতে তারা পানিতে নামে। এরপরই জোয়ারের পানি তাদের দূরে টেনে নেয়। বিষয়টি পুলিশকে জানালে পাপ্পুকে উদ্ধার করা হয়। তবে হিমেলকে উদ্ধার করা যায়নি।

‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না’, ঈদের নামাজ শেষে তাসকিন
  • ২৮ মে ২০২৬
কেমন হয় ‘অ্যালবিনো’ মহিষ, কেন এর নাম হলো ‘ডোনাল্ড ট্রাম্প’?
  • ২৮ মে ২০২৬
ফুটবল বিশ্বকাপে এশিয়া-আফ্রিকার সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল, …
  • ২৮ মে ২০২৬
ময়মনসিংহে ঈদের জামাতে শিশুদের হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি…
  • ২৮ মে ২০২৬
তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর পাটক্ষেতে মিলল বস্তা বস্তা টাক…
  • ২৮ মে ২০২৬
ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করলেন উপাচার্য, ডাক…
  • ২৮ মে ২০২৬