ফল নিরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস ৯ জন

১০ মার্চ ২০২৩, ০২:৫১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ময়মনসিংহ শিক্ষা বোর্ড

ময়মনসিংহ শিক্ষা বোর্ড © লোগো

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল  প্রকাশ করা হয়।  এতে ৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৩ জন। 

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৯ জন ফেল থেকে পাস করেছেন, যাদের মধ্যে বিষয়ভিত্তিক ফলাফলে দুই জন  ‘এফ’ থেকে ‘এ’ মাইনাস, দুই জন ‘বি’, চারজন ‘সি’ এবং  একজন ‘ডি’ পেয়েছেন। 

বিষয়ভিত্তিক ফলাফলে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জন ‘এ’ থেকে ‘এ প্লাস’, ২ জন ‘এ মাইনাস’ থেকে ‘এ প্লাস’, ৯ জন ‘এ মাইনাস’ থেকে ‘এ’, ৬ জন ‘বি’ থেকে ‘এ মাইনাস’, ১ জন ‘বি’ থেকে ‘এ’ এবং ২ জন ‘সি’ পেয়েছেন। 

এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়।  এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি।

এবার মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। আর উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। অর্থাৎ পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

মেসির অবসরের পরও বিশ্ব ফুটবলে রাজত্ব করবে আর্জেন্টিনা?
  • ৩০ জুলাই ২০২৬
হেলে পড়া গাছ নিয়ে দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা, উদাসীন কলে…
  • ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সবাই
  • ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর…
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্য…
  • ৩০ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর নয়াবাড়িতেই হবে: ময়মনসিংহ বি…
  • ৩০ জুলাই ২০২৬